দেখা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেন নেমে এসেছে মাত্র ৩১ কোটি টাকা; আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬৮ দশমিক ৩৭ শতাংশ কম। ২০২৪ সালের এপ্রিলে মাসে ভারতে এই খাতে ব্যয় হয়েছিল ৯৮ কোটি টাকা।
ক্রেডিট কার্ডের মধ্যে এপ্রিল মাসে বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে; এই অঙ্ক প্রায় ৬৬ কোটি টাকা। এরপর থাইল্যান্ডে ৪৭ কোটি টাকা, সিঙ্গাপুরে ৪৫ কোটি টাকা, যুক্তরাজ্যে ও মালয়েশিয়ায় খরচ হয়েছে ৪৩ কোটি টাকা করে।
ডেবিট কার্ড দিয়ে গত এপ্রিলে দেশের বাইরে খরচ হয়েছে ৩১০ কোটি টাকা। এর মধ্যে চীনে খরচ হয়েছে ৬৪ কোটি টাকা, যুক্তরাষ্ট্রে ৩৬ কোটি টাকা, ভারতে ২৯ কোটি টাকা, যুক্তরাজ্যে ২৫ কোটি টাকা ও আয়ারল্যান্ডে ২৪ কোটি টাকা।
প্রি–পেইড কার্ড দিয়ে দেশের বাইরে খরচ হয়েছে ৮৪ কোটি টাকা। এর মধ্যে যুক্তরাজ্যে খরচ হয়েছে ১৮ কোটি টাকা, নেদারল্যান্ডসে ১০ কোটি টাকা, যুক্তরাজ্যে ও ভারতে ৯ কোটি টাকা করে ও কানাডায় প্রায় ৭ কোটি টাকা।



