দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে শনাক্তের সংখ্যা – DesheBideshe

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে শনাক্তের সংখ্যা – DesheBideshe

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, বাড়ছে শনাক্তের সংখ্যা – DesheBideshe

ঢাকা, ২০ জুন – দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী,

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছে।

এই সময়ে ৮০৭ শিশুর শরীরে হামের লক্ষণ পাওয়া গেছে এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৮০ জন। সরকারি তথ্যমতে, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু।

সব মিলিয়ে হাম ও এর উপসর্গে এ পর্যন্ত মোট ৬৭৭ শিশুর প্রাণহানি ঘটেছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ২০ জুন ২০২৬

Scroll to Top