দুর্গাপূজা উপলক্ষে থাকছে টানা ৪ দিন ছুটি

দুর্গাপূজা উপলক্ষে থাকছে টানা ৪ দিন ছুটি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে টানা ৪ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বুধবার (১ অক্টোবর) থেকে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত এ ছুটি থাকছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রয়েছে দুর্গাপূজার সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটিও এতে যুক্ত হবে।

ফলে সরকারি চাকরিজীবীরা একটানা ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৪ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ৩ দিন করে এবং দুর্গাপূজায় একদিন ছুটি দিয়ে থাকে সরকার। তবে এবার নির্বাহী আদেশে ছুটি বাড়ানো হয়েছে।

২০২৫ সালে দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন ছুটি এবং দুর্গাপূজায় দুই দিন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভার উপদেষ্টা পরিষদ। এ ছুটির তালিকা গত বছরের ১৭ অক্টোবর অনুমোদন দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তা চূড়ান্ত করা হয়।

Scroll to Top