পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করতে রোববার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করতে রোববার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, যেসব ইস্যুতে আলোচনা শেষ হয়নি, সেগুলোর মধ্যে রয়েছে রুলস অব অরিজিন, কৃষিপণ্যের ক্ষেত্রে জিএম ফুড, যুক্তরাষ্ট্রের কোন কোন পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হবে, তার পুরো তালিকা ইত্যাদি। এর পাশাপাশি ডিজিটাল বাণিজ্য ও মার্কিন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আরও অনুকূল পরিবেশ তৈরি, শিল্প খাতে টেকসই উন্নয়ন, শ্রমিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনার কথা রয়েছে।

Scroll to Top