তারকাদের সঙ্গে আড্ডা, গল্প ও সাক্ষাৎকারে প্রতিদিনের দুপুরকে আরও জমজমাট করতে চ্যানেল আইয়ের পর্দায় আসছে নতুন অনুষ্ঠান ‘দারুণ দুপুর’। ইফতেখার মুনিম ও অনন্যা রুমার যৌথ প্রযোজনায় নির্মিত তারকাদের সাক্ষাৎকারভিত্তিক এই শোটি স্পন্সর করছে কাজী এন্ড কাজী টি।
তারকাদের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান হলেও ‘দারুণ দুপুর’ সরাসরি সম্প্রচারিত হবে না। অনুষ্ঠানটি রেকর্ডেড।
‘দারুণ দুপুর’-এর হোস্ট হিসেবে থাকছেন নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান।
অনুষ্ঠানে দেশের জনপ্রিয় তারকাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা, গল্প ও কথোপকথনে মেতে উঠবেন তিনি। তারকাদের কাজ, ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গও উঠে আসবে এই আয়োজনে।
১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে ‘দারুণ দুপুর’।
চ্যানেল আইয়ের অন্যান্য অনুষ্ঠানের মতো ‘দারুণ দুপুর’ও খুব শিগগির দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী অনুষ্ঠানটির প্রযোজক অনন্যা রুমা।


