Last Updated:
Asansol Durga Puja: আসানসোলের বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম ধেমোমেন কোলিয়ারির পুজো। এবার ৫৫’তম বর্ষে পদার্পণ করেছে। প্রায় ৫০ লক্ষ টাকার বাজেটে আসানসোলে গড়ে উঠেছে দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির।
আসানসোলে গড়ে উঠেছে দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির
পশ্চিম বর্ধমান, আসানসোল, রিন্টু পাঁজা: অবশেষে বাঙালির অপেক্ষার অবসান। কথায় আছে বাঙালির বারো মাসে ১৩ পার্বন। তার মধ্যে শ্রেষ্ঠ দুর্গাপুজো। এই দুর্গাপুজোর জন্য বাঙালিরা অপেক্ষায় থাকেন ৩৬৫ দিন। তাই এই পুজোতে যারা বাইরে থাকেন কাজের তাগিদে, তারাও এই উৎসবে মেতে উঠতে বাড়ি ফেরেন। আর বাড়ি ফিরেই পরিবারকে নিয়ে বেরিয়ে পরেন প্যান্ডেল হপিংয়ে।
এবারে আসানসোলের বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম ধেমোমেন কোলিয়ারির পুজো। যা দেখতেই ইতিমধ্যেই দূর দূরান্তের বহু মানুষ ভিড় জমিয়েছেন। কাতারে কাতারে মানুষ আসছেন এখানে। আসানসোল ধেমোমেন কোলিয়ারির পুজো এবার ৫৫’তম বর্ষে পদার্পণ করছে।
পুজোর বাজেট প্রায় ৫০ লক্ষ টাকার কাছাকাছি। যা আসানসোল শহরের মধ্যে বিগ বাজেটের পুজো। কীভাবে যাবেন এই মণ্ডপে? নিয়ামতপুর যাওয়ার রুটে গোপালপুর পেরিয়ে পাবেন ধেমোমেন কলিয়ারি গেট। সেই রাস্তা ধরে একটু গেলেই পেয়ে যাবেন পুজো মণ্ডপ।
মণ্ডপের ভিতরে দেখতে পাবেন কেদারনাথ মন্দিরের দৃশ্য। ও সাবেকিয়ানার ধাঁচে প্রতিমা। সব মিলিয়ে আলোকসজ্জা এবং সমগ্র মণ্ডপ দেখতে প্রচুর মানুষের ভিড় শুরু হয়েছে। পুজো কমিটির সদস্য অমরনাথ শর্মা বলেন, ‘প্রত্যেক বছরই আমরা বিভিন্ন থিমের মণ্ডপ তৈরি করার চেষ্টা করি। এই পুজোটা ধেমোমেন কলিয়ারীর ECL ওয়ার্কারদের পুজো। দিনের থেকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় আরও বাড়ছে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
September 29, 2025 4:12 PM IST
দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এবার আসানসোলেই! বিগ বাজেটের পুজোয় চোখ ধাঁধানো চমক, ভাবছেন কীভাবে যাবেন? এক ক্লিকে রুট ম্যাপ