‘নির্বাচিত সেক্রেটারি, ৫০ লাখ টিয়া খরচ করে হালাইছি’—প্রধান অতিথি না করায় বিএনপি নেতার ক্ষোভ

অডিওটির সত্যতা নিশ্চিত করেছেন তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া। তবে গিয়াস উদ্দিনের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।

অডিওতে শোনা যায়, কথোপকথনে অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় মারুফ ভূঁইয়াকে তিরস্কার করছেন গিয়াস উদ্দিন। বলেন, তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক হয়েও অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পারেননি। অথচ অন্য একজনকে প্রধান অতিথি করা হয়েছে।

ক্ষুব্ধ হয়ে গিয়াসকে বলতে শোনা যায়, ‘মনোয়ার প্রধান অতিথি, আমনে বিশেষ অতিথির ব্যানার কইরছেন। আঁই হানিয়ালা স্কুলে যাই, আঁই পৌর বিএনপির সেক্রেটারি, প্রধান অতিথি ওইতে হারিনো। আমনে কন, পলাইশশা কে?’

মারুফ ভূঁইয়ার উদ্দেশে গিয়াস উদ্দিন বলেন, ‘আমনে কি সাংগঠনিক রাজনীতি বৃদ্ধাঙ্গুলি দিবেননি, মারুফ ভূঁইয়া। আমনে বলে কইছেন, পলাইশশা কে? আমনে যদি সাংগঠনিক রাজনীতি না চর্চা করেন, আমনে ইউনিয়ন বিএনপি কীভাবে করবেন?’

Scroll to Top