দিল্লির একদিন পর ইসলামাবাদের আদালত পাড়ায় আত্মঘাতী বোমা হামলা | চ্যানেল আই অনলাইন

দিল্লির একদিন পর ইসলামাবাদের আদালত পাড়ায় আত্মঘাতী বোমা হামলা | চ্যানেল আই অনলাইন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের একদিন পর এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ বোমা হামলা হয়েছে। এঘটনায় অন্তত ১২ জন নিহত ও কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতের বাইরে এ বিস্ফোরণ ঘটে। এই হামলার সময় দেশটিতে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে ম্যাচ চলছিলো। এদিকে, নয়াদিল্লিতে বিস্ফোরণের ঘটনায় ভারতের বড় বড় শহরে হাই এলার্ট এবং বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ভারত ভ্রমণে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

Scroll to Top