ত্রয়োদশ জাতীয় সংসদ: সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ – DesheBideshe

ত্রয়োদশ জাতীয় সংসদ: সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ – DesheBideshe


ত্রয়োদশ জাতীয় সংসদ: সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ – DesheBideshe

ঢাকা, ২২ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ বুধবার থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ এবং আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন ২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে এবং আগামীকাল সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত থাকতে পারবেন।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬



Scroll to Top