এনটিআরসিএ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফলাফল প্রকাশ হতে পারে চলতি সপ্তাহেই। প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির সচিব এ এম এম রিজওয়ানুল হক। তিনি গতকাল মঙ্গলবার বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধান পরীক্ষার ফলাফল প্রস্তুতের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। দু–এক দিনের মধ্যে আশা করি ফলাফল প্রকাশ করতে পারব।’
১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৫০ হাজার প্রার্থী। ঢাকার ৯টি কেন্দ্রে ৪টি গ্রুপে ভাগ করে পরীক্ষা অনুষ্ঠিত হয়।



