শ্রীলঙ্কার কাছে দেড়শ পেরিয়েই গুটিয়ে গেলেন জ্যোতিরা | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কার কাছে দেড়শ পেরিয়েই গুটিয়ে গেলেন জ্যোতিরা | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের। ব্যাটারদের ব্যর্থতায় লঙ্কানদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। অধিনায়ক জ্যোতি অবশ্য দলের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলে ফিফটি তুলেছেন।

বুধবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে টিম টাইগ্রেস। সিরিজে সমতায় আসতে লঙ্কানদের প্রয়োজন ১৬৬ রান।

বাংলাদেশের সর্বোচ্চ ৫৮ রানের ইনিংসটি খেলেছেন জ্যোতি। ১০০ বলে, চারটি বাউন্ডারির সাহায্যে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে ওপেনার শারমিন সুলতানা থেকে। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ব্যাট করে বাংলাদেশকে জয় এনে দেয়ার অন্যতম কারিগর শারমিন সুপ্তা এদিন রান পাননি।

শেষদিকে রিতু মনি ১৭, নাহিদা আক্তার ২০ ও রাবেয়া খান ১৫ রান করলে দেড়শ পার করে বাংলাদেশ।

শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন মালকি মাদারা, নিমাশা মিপেজ ও ইনোকা রানাবীরা। একটি উইকেট নিয়েছেন কাবিশা দিলহারি।

Scroll to Top