তেহরানে ‘ইরানের জন্য আত্মত্যাগ’ প্রচারণায় লাখো মানুষের প্যারেড – DesheBideshe

কর্মসূচির সময় তেহরানের রাস্তায় ক্ষেপণাস্ত্র ইউনিটকে মহড়া দিতে দেখা যায়। সেখানে ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্যারেডে অংশ নেওয়া এক বাসিজ সদস্য মেহের নিউজকে বলেন, ‘শহীদ নেতার রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই ইউনিফর্ম খুলব না।’

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বাসিজ বাহিনীর প্রধান বলেন, এই বিশাল প্যারেড প্রমাণ করে যে ইরানি জাতি নিজেদের রক্ষা এবং জাতীয় শক্তি ধরে রাখতে পুরোপুরি প্রস্তুত।

এর আগে ‘জান-ফাদা’ ক্যাম্পেইন হেডকোয়ার্টার্সের মুখপাত্র সাসান জারে জানান, এরই মধ্যে ৩ কোটি ১০ লাখ মানুষ এই প্রচারণায় যোগ দিয়েছেন। তিনি বলেন, জান-ফাদা প্রচারণায় ৩ কোটি ১০ লাখ মানুষের নিবন্ধন স্পষ্টভাবে প্রমাণ করে যে জনগণই জাতীয় নিরাপত্তার প্রধান স্তম্ভ। ৩ কোটি সদস্যের একটি সেনাবাহিনী গঠনের প্রস্তুতির এই ঘোষণা ইতিহাসে নজিরবিহীন।

এস এম/ ১৮ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top