ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০টি ফ্যাকাল্টি ও বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।
চাকরির বিবরণ
১. ব্র্যাক বিজনেস স্কুল
সংশ্লিষ্ট সর্বোচ্চ ডিগ্রির পর্যায়ে নিম্নোক্ত বা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত শিক্ষক নিয়োগ দেওয়া হবে—
অ্যাকাউন্টিং, বিজনেস/ডেটা অ্যানালিটিকস, বিজনেস ল ও করপোরেট গভর্ন্যান্স, উদ্যোক্তা উন্নয়ন, ফাইন্যান্স, আন্তর্জাতিক ব্যবসা, ব্যবস্থাপনা—বিশেষ করে মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম), কৌশল ও টেকসই উন্নয়ন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং অপারেশনস ম্যানেজমেন্ট ও সাপ্লাই চেইন।
২. অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগ
সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিষয়ে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।