তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজে অশ্রুসিক্ত লাখো মানুষ | চ্যানেল আই অনলাইন

তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজে অশ্রুসিক্ত লাখো মানুষ | চ্যানেল আই অনলাইন

ইরানের রাজধানী তেহরানে লাখো জনতার অংশগ্রহণে হয়েছে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ। এ’সময় সমবেত জনতা খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার কথা বলেন। অনেকে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল বিরোধী শ্লোগান দেন। খামেনির জানাজার নামাজ উপলক্ষে তেহরানের অনেক সড়ক ও আকাশপথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দেশের সবস্তরের মানুষ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানালেও এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি তার ছেলে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ৯ই জুলাই নিজ শহর মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে।

Scroll to Top