তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার | চ্যানেল আই অনলাইন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও এবং পল্টন মডেল থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়। এর আগে বিকেলে রাজধানীর তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Scroll to Top