তারেক রহমান খালাস পাওয়ায় মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ – DesheBideshe

তারেক রহমান খালাস পাওয়ায় মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ – DesheBideshe

তারেক রহমান খালাস পাওয়ায় মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ – DesheBideshe

ঢাকা, ০১ ডিসেম্বর – ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার লন্ডন থেকে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় এক বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বিচারিক আদালতের রায় বাতিল করে রায় ঘোষণা করেছে। এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিলো।

‘তারেক রহমানের বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনিত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিলো।’

এই রায়ে বিএনপির মহাসচিব আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন, তারা যেন শুকরিয়া আদায় করে মহান আল্লাহর দরবারে দোয়া করে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ ডিসেম্বর ২০২৪



Scroll to Top