
সানা, ১৭ সেপ্টেম্বর- ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের পশ্চিম অংশে হুথি বিদ্রোহীদের অতিরিক্ত সেনাসদস্য বা রিইনফোর্সমেন্টকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন দেশটির তথ্য মন্ত্রণালয়ের টেলিভিশন বিষয়ক সহকারী আন্ডার-সেক্রেটারি ফায়াদ আল-নোম আরেকটি পোস্টে আল-নোমান মাঠপর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানান, তাইজের পশ্চিমাঞ্চলের জাবাল হাবাশি জেলার আল-আনিনান। খবর আনাদোলু এজেন্সির।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার তাইজের পশ্চিমে আল-ওয়াজিয়াহ জেলার আল-দারিফাহ সংযোগস্থলে হুথিদের একটি রিইনফোর্সমেন্ট ইউনিটকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
এর আগে আরেকটি পোস্টে আল-নোমান মাঠপর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানান, তাইজের পশ্চিমাঞ্চলের জাবাল হাবাশি জেলার আল-আনিন ও বিলাদ আল-ওয়াফি ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।
এ ঘটনায় হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এস এম/ ১৭ সেপ্টেম্বর ২০২৬
