তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ – DesheBideshe



তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা, ১৬ সেপ্টেম্বর- তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বিশ্বজুড়ে তথ্য বিকৃতির বাড়তে থাকা ঝুঁকি, বিশেষ করে মিস-ইনফরমেশন (ভুল তথ্য) ও ক্ষতিকর ডিস-ইনফরমেশন (অপতথ্য) ছড়িয়ে পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অনিয়ন্ত্রিত ও অপব্যবহারের কারণে সমাজে কীভাবে গুজব, ফেক নিউজ এবং রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

Scroll to Top