সড়ক–ফুটপাত দখলে

চট্টগ্রামের সাগরিকা সড়ক ও শিল্প জোন এলাকায় সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে গড়ে উঠেছে নানা ধরনের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। কোথাও সারিবদ্ধ বাস-ট্রাক, কোথাও গাড়ির গ্যারেজ। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক, ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকেরা।

সাগরিকা সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট
সড়কের ওপরই চলছে গাড়ির গ্যারেজের কাজ। এতে সংকুচিত হয়ে পড়েছে চলাচলের জায়গা
সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয়েছে বাস ও ট্রাক
ফুটপাতের ওপর রাখা হয়েছে মাছ পরিবহনের কর্কশিটের বাক্স। পথচারীদের চলতে হচ্ছে সড়ক দিয়ে
ফুটপাত দখল করে গড়ে উঠেছে নানা ধরনের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান
বাস-ট্রাক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের দখলে সড়কের জায়গা কমে এসেছে
নালার ওপরও গড়ে উঠেছে ব্যবসাপ্রতিষ্ঠান
সড়কের পাশে পুরোনো কাগজ শুকানো হচ্ছে। ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছে সড়কের জায়গা
বৈদ্যুতিক পিলারের গোড়ায় জমেছে ময়লা-আবর্জনা
সড়কের পাশে সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয়েছে বাস
Scroll to Top