ঢাকাসহ সারাদেশে টানা ও ভারী বর্ষণের কারণে জনজীবন বিপর্যস্ত ও স্থবির হয়ে পড়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীসহ সারা দেশের ঘরমুখো মানুষদের।
বুধবার ২৭ মে সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টি শুরু হয়েছে।
বৃষ্টির কারণে ঈদের ছুটিতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। একইসাথে সড়কে দেখা দিয়েছে যানবাহন সংকট। ফলে রাজধানীর সাধারণ মানুষদেরও কাঙ্খিত গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া ঈদের ছুটি ও বৃষ্টির কারণে বেড়েছে যানবাহনের ভাড়া।





