ঢাকার ১১ ফিলিং স্টেশনে বাইকারদের জন্য ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক – DesheBideshe

ঢাকার ১১ ফিলিং স্টেশনে বাইকারদের জন্য ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক – DesheBideshe


ঢাকার ১১ ফিলিং স্টেশনে বাইকারদের জন্য ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক – DesheBideshe

ঢাকা, ২৭ এপ্রিল – ঢাকার ১১টি নির্দিষ্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। সোমবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

তালিকাভুক্ত ফিলিং স্টেশনগুলোর মধ্যে রয়েছে ঢাকার শাপলা চত্বরের করিম এন্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, উত্তরার মাসাদ হাসান ফিলিং স্টেশন এবং তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সততা এন্ড কোম্পানি। এছাড়া মিরপুরের ইব্রাহিমপুরের মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, শহিদ তাজউদ্দীন আহমদ সরণির মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, গাবতলীর মেসার্স এসপি ফিলিং স্টেশন এবং তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন এই তালিকায় অন্তর্ভুক্ত।

তালিকার অন্য স্টেশনগুলো হলো উত্তরার সেবা গ্রীন ফিলিং স্টেশন, মিরপুর ২ এর স্যাম অ্যাসোসিয়েটস এবং কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশন। মন্ত্রণালয় সূত্রে আরও জানানো হয়েছে যে, ব্যক্তিগত গাড়ির নিবন্ধনের জন্য এখন থেকে ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। এর আগে ধারাবাহিকভাবে ক, খ এবং গ সিরিজের নিবন্ধন উন্মুক্ত করা হয়েছিল।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬



Scroll to Top