যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে।
রোববার (৩ মে) বাংলাদেশের স্থানীয় সময় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ সোমবার (৪ মে) সকাল ৮:৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
লিমন এবং নাহিদা বৃষ্টি এপ্রিলের ১৬ তারিখে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে নিখোঁজ হন। পরে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, এপ্রিলের ২৪ তারিখ হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে কালো রঙের আবর্জনার ব্যাগের ভেতর লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় ।




