
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১০ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৮ হাজার ২৮০ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন, ময়মনসিংহ বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।
এর আগে মঙ্গলবার ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু এবং ১ হাজার ৩২৪ জনের হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এ ছাড়া সোমবার ১ হাজার ১৬৩ জন, রোববার ১ হাজার ৯৭ জন এবং শনিবার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…