ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার – DesheBideshe

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার – DesheBideshe

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার – DesheBideshe

ঢাকা, ২১ অক্টোবর – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন তিন জন। মারা যাওয়া সবাই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ২৫০ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৯১৯ জন।

সোমবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১১, ঢাকা উত্তর সিটিতে ২৬২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ১০১ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ১১৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার৮৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫০ হাজার ৯১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২১ অক্টোবর ২০২৪

Scroll to Top