ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু্ইজন নিহত | চ্যানেল আই অনলাইন

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু্ইজন নিহত | চ্যানেল আই অনলাইন

মেহেরপুর সদর উপজেলার বন্দর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শোভন (১৮) ও নয়ন (১৮) নামে দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন সদর উপজেলার বন্দর ক্লাবপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে ও নিহত নয়ন সদর উপজেলার রাইপুর গ্রামের হাফিজুর রহমান হাফুর ছেলে। তিনি মেহেরপুর সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নয়ন ও জীবন একটি মোটরসাইকেলে মুজিবনগরের দিকে যাচ্ছিল। মেহেরপুর শহর পার হয়ে পিটিআই এলাকায় পৌঁছালে রাস্তার পার্শ্বে থেমে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা দিলে দুইজনেই রাস্তায় ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা দুই জনকে মুমুর্ষ অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ প্রদান করা হবে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

Scroll to Top