দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যেই ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানায়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বৈরী আবহাওয়ার সম্ভাবনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




