টিসিবি’র চিনির দাম ৩০ টাকা কমে ৭০ টাকা নির্ধারণ | চ্যানেল আই অনলাইন

টিসিবি’র চিনির দাম ৩০ টাকা কমে ৭০ টাকা নির্ধারণ | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

টিসিবি এর পণ্যের মূল্যে আবার সমন্বয় করা হয়েছে। চিনির দাম ১০০ টাকার পরিবর্তে পূর্বের নির্ধারিত মূল্য ৭০ টাকা বহাল রাখা হয়েছে।

আজ ৭ মার্চ বৃহস্পতিবার পণ্যের মূল্যে আবার সমন্বয় করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গত ২ থেকে ৩ মাস টিসিবিতে চিনি বিক্রি বন্ধ ছিল। আগামীকাল থেকে আবার চিনি বিক্রি শুরু হলেও দাম বাড়িয়ে কেজিতে এর মূল্য নির্ধারণ করা হয় ১০০ টাকা।

রমজান উপলক্ষ্যে আজ থেকে সারা দেশে দ্বিতীয় পর্বের পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। এতে চিনির দাম ১০০ টাকার পরিবর্তে পূর্বের নির্ধারিত মূল্য ৭০ টাকা বহাল রাখা হয়েছে।

Reneta April 2023

Scroll to Top