দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু কার্তিকের। ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই টুর্নামেন্ট চালুর পর কার্তিক সেই সাত খেলোয়াড়ের একজন, যাঁরা সব মৌসুমেই খেলেছেন।
কার্তিক আরেকটি বিশেষ তালিকায় থাকবেন। এখন পর্যন্ত আইপিএলের ১৬ মৌসুমে মিস করেছেন মাত্র ২টি ম্যাচ! প্রথম মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচে খেলেননি। গত মৌসুমে খেলেননি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। আইপিএলের সব মৌসুমে খেলা বাকি ছয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা ও মনিশ পাণ্ডে।