টিকটকের তথ্যমতে, আপলোড করা ছবি, নির্দেশনা ও তৈরি করা অ্যানিমেটেড ভিডিও প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় মডারেশন প্রযুক্তির মাধ্যমে পর্যালোচনা করা হবে। ব্যবহারকারীরা সেই ভিডিও প্রকাশ করতে চাইলে আরও একটি ‘ফাইনাল সেফটি চেক’ অপশন চালু হবে। শুধু তা–ই নয়, প্রতিটি ভিডিওতে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত থাকবে। এর ফলে ভিডিওটি ডাউনলোড বা অন্য কোথাও শেয়ার করলেও বোঝা যাবে, সেটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সূত্র: ম্যাশেবল



