টানা ৪ দিন রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, আজ ঢাকায় বৈঠক

টানা ৪ দিন রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, আজ ঢাকায় বৈঠক

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন, ঢাকায় পরিবহন নেতাদের সঙ্গে গতকাল মালিকদের বৈঠক হয়েছে। আজ আবারও সভা হবে। এখানে রাজশাহী অঞ্চলের বাসমালিকেরাও থাকবেন। সভার পর বোঝা যাবে, বাস চলবে কি না।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘২৩ সেপ্টেম্বর আমাদের আন্দোলনের পর ঢাকায় এক সভায় বেতন বাড়ানোর চুক্তি হয়েছিল; কিন্তু সেই চুক্তি না মেনে মালিকেরা গত বৃহস্পতিবার রাত থেকে বাস বন্ধ করে দেন। এখন যে ভোগান্তি হচ্ছে, সেটি শ্রমিকদের কারণে নয়, মালিকদের কারণে। আজ ঢাকায় মালিক-শ্রমিকদের সভা হবে বলে শুনেছি। আমরা আলোচনায় রাজি আছি। তবে সেটি অবশ্যই শ্রমিকদের স্বার্থ রক্ষা করে হতে হবে।’

Scroll to Top