Last Updated:
Murshidabad Durga Puja: দীর্ঘ ২৫ বছর পর আবার নতুন করে শুরু হয়েছে বহরমপুর শহরে লালদীঘিতে দুর্গাপুজো। দিল্লির লোটাস টেম্পলের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপসজ্জা।
বহরমপুর শহরের লালদীঘিতে দুর্গাপুজোর থিম দিল্লির লোটাস টেম্পল
বহরমপুর, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: দীর্ঘ ২৫ বছর পর আবার নতুন করে শুরু হয়েছে বহরমপুর শহরের লালদীঘিতে দুর্গাপুজো। দিল্লির লোটাস টেম্পলের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপসজ্জা। উদ্বোধন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ষষ্ঠীর সন্ধ্যা থেকেই দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
২৫ বছর আগে একবার লালদীঘিতে পুজো হয়েছিল। তারপর এই প্রথম সুভাষ সরোবরে দুর্গা আরাধনা হচ্ছে। পুজোর প্রস্তুতি পর্ব থেকেই কৌতূহল বাড়ে শহর তথা জেলাবাসীর মনে। অবশেষে হয় প্রতীক্ষার অবসান। সন্ধ্যা থেকেই আলোয় আলোয় সাজিয়ে তোলা হয়েছে লালদীঘির চারপাশ। থিমের বাহার, সঙ্গে প্রতিমার সাজ ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। এই মণ্ডপটি শুধু একটি মণ্ডপ নয়, এটি একটি বিশেষ স্থাপত্য শৈলীর প্রতিফলন বলেই মনে করছেন পুজো উদ্যোক্তারা। বিশেষ চমক জলের উপর রঙিন আলোর খেলা, মণ্ডপ দেখতে জনজোয়ার।
লোটাস টেম্পল বা কমল মন্দির দিল্লিতে অবস্থিত বাহাই সম্প্রদায়ের পুজোর স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান। ১৯৮৬ সালে এটির নির্মাণ কাজের সমাপ্তি হয়। এই মন্দিরের কারুকার্য পদ্ম ফুলের ন্যায় হওয়ায় এটিকে ভারত উপমহাদেশের কেন্দ্রীয় মন্দির হিসেবে বিবেচনা করা হয় এবং মন্দিরটি দিল্লি শহরের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। যারা দিল্লি গিয়ে এই মন্দির দর্শন করেননি এখনও তাদের কথা মাথায় রেখেই এই মণ্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে বহরমপুর শহরে।
আগত দর্শকরা জানিয়েছেন, দীর্ঘ ২৫ বছর পরে এত সুন্দর থিম আমরা দেখতে পাচ্ছি। যা সত্যি এক মনোমুগ্ধকর। সব থেকে বেশি মুগ্ধ করেছে আলোর বিশেষ খেলা।
Murshidabad,Murshidabad,West Bengal
September 29, 2025 1:37 PM IST