টাইব্রেকিং ভোটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ | চ্যানেল আই অনলাইন

টাইব্রেকিং ভোটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে টাইব্রেকিং ভোটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত ৪৪ বছর বয়সী পিট হেগসেথ।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৪ জানুয়ারি শুক্রবার রাতে সিনেটে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নাম নিশ্চিত করা হয়। যদিও অসদাচরণের অভিযোগের কারণে তার মনোনয়ন প্রায় বাতিল হয়ে যাচ্ছিল।

অবশেষে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হেগসেথের পক্ষে ভোট দেন, যখন প্রাক্তন সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলসহ তিনজন রিপাবলিকান সিনেটর তার বিরুদ্ধে ভোট দিয়েছেন।

তিনি যৌন নির্যাতন, বিশ্বাসঘাতকতা এবং মদ্যপানের অভিযোগ নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন। যদিও প্রতিটি অভিযোগ অস্বীকার করেছেন ফক্স নিউজের সাবেক উপস্থাপক পিট হেগসেথ।

GOVT

এর আগে ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং নীতিতে বিশ্বাসী। পিটের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরও দুর্দান্ত হবে এবং কখনোই পিছিয়ে পড়বে না।

Scroll to Top