জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে এলো ১৩২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স – DesheBideshe

জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে এলো ১৩২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স – DesheBideshe


জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে এলো ১৩২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স – DesheBideshe

ঢাকা, ১৩ জুলাই – চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে ১৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে দেশে প্রবাসী আয় আসার পরিমাণ ছিল ১১ কোটি ৪ লাখ ডলার।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় এবারের রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি ঘটেছে। গত বছরের জুলাই মাসের প্রথম ১২ দিনে ১০৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এর আগে বিদায়ী জুন মাসে ২৮১ কোটি ৭০ লাখ এবং মে মাসে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে।

গত মার্চ মাসে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ সংগ্রহের নজির।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং ক্রমবর্ধমান আমদানি ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রবাসী বাংলাদেশিদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের ছাড় ও উদ্যোগ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের কারণেই প্রবাসীদের মধ্যে বৈধ পথে অর্থ পাঠানোর আগ্রহ বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এনএন/ ১৩ জুলাই ২০২৬



Scroll to Top