বরিশাল সফরে প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের আঘাত, তদন্তে পুলিশ

বরিশাল সফরে প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের আঘাত, তদন্তে পুলিশ

বরিশাল সফরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরের একটি গাড়িতে ইটের টুকরা আঘাত হানার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতার চেষ্টা—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বরিশাল সফরে প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের আঘাত, তদন্তে পুলিশ

সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে বাসযোগে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি বাসের ভেতর দাঁড়িয়ে সড়কের দুই পাশে অপেক্ষমাণ মানুষের শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন। এ সময় বহরের বাসের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরা এসে আঘাত করে।

ঘটনার ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছিলেন। এমন পরিস্থিতির মধ্যেই বহরের একটি গাড়িতে ইটের টুকরা আঘাত হানার ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বহরের একটি গাড়িতে ইটের টুকরা লাগার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে সেটি চলন্ত কোনো যানবাহনের চাকার নিচ থেকে ছিটকে এসেছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে—তা বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাটির প্রতিটি দিক গুরুত্বসহকারে যাচাই করা হচ্ছে। প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে না।

Scroll to Top