ছয় বছরের পেশাজীবনে ৮৬১ কোটি টাকার বাড়ি কিনলেন তরুণ এআই গবেষক

২০২৩ সালে ইলন মাস্কের প্রতিষ্ঠিত এক্সএআইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেন উ। উন্নত এআই ব্যবস্থা তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে তিনি চ্যাটবট গ্রক তৈরির কাজে যুক্ত হন। সেখানে এআইকে গণিত এবং যুক্তি দিয়ে চিন্তা করতে শেখানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০২৫ সালে গ্রক ৩–এর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ইলন মাস্কের পাশেই ছিলেন উ। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক্সএআই ছাড়েন তিনি। এক্সএআই ছাড়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উ লিখেছিলেন, ‘এবার আমার পরবর্তী অধ্যায়ে যাওয়ার সময়। সম্ভাবনায় ভরা এই যুগে এআইকে কাজে লাগানো একটি ছোট দলও বিশাল পরিবর্তন আনতে পারে এবং সম্ভাবনার সংজ্ঞা নতুন করে লিখতে পারে।’

সূত্র: ইন্ডিয়া টুডে

Scroll to Top