চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরে আই ব্লক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, সকালে নগরীর আই ব্লক এলাকার ওই বস্তিতে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


