রুশ সেনাদের কাছে ৩০ বাংলাদেশিকে ‘বিক্রি’, এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা

রুশ সেনাদের কাছে ৩০ বাংলাদেশিকে ‘বিক্রি’, এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা

রাশিয়ায় সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রুশ সেনাদের কাছে ৩০ বাংলাদেশিকে ‘বিক্রি’, এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, এরইমধ্যে অভিযুক্ত এজেন্সিগুলো সিলগালা করা হয়েছে।

বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত সহায়তা পাওয়ার জন্য বিশেষ একটি ই-মেইল সেবা চালুর ঘোষণা দেন আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ থেকেই এই সেবার কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুনঃ

সংগ্রামী আম্বিয়া খাতুনকে ভুলে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট করার সুযোগ নেই এবং দায়িত্বে থাকা পর্যন্ত সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না।

একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জনবান্ধব করতে ঢেলে সাজানোর কথাও জানান তিনি।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top