চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বেসরকারীকরণের প্রতিবাদে মিছিল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বেসরকারীকরণের প্রতিবাদে মিছিল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। আজ শনিবার সকালে বন্দর হাইস্কুল মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বন্দর ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহসম্পাদক মোজাহের হোসেন।

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ডক বন্দর অঞ্চল শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ বক্তব্য দেন।

Scroll to Top