গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

আবু সাঈদ , বেরোবি প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনের জুলাই গ্রাফিতি মুছে ফেলা ও সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ‘প্রতিবাদ সমাবেশ ও গ্রাফিতি অঙ্কন’ অংকন কর্মসূচি পালন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

মঙ্গলবার (১৯ মে) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিবাদ সমাবেশের পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে গ্রাফিতে অঙ্কন করেন।

প্রতিবাদ সমাবেশ ও গ্রাফিতি অঙ্কন

প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বেরোবি শিক্ষার্থী সংসদ নির্বাচনের জিএস প্রার্থী মেহেদী হাসান বলেন, “আমরা আশঙ্কার সাথে লক্ষ্য করছি যে দুই শ্রেণির মানুষ জুলাইকে ধারণ করতে চাচ্ছে না। যারা জুলাইয়ে পরাজিত হয়েছে তারা আর এক হলো যাদের জুলাইয়ে উল্লেখযোগ্য ভাবে স্টেক পাচ্ছে না তারা জুলাই কে মুছে দেওয়ার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি চট্টগ্রামে জুলাই গ্রাফিতে মুছে দেয়া হলো। আবার পরক্ষণে প্রশাসক নিজে গিয়েই উদ্বোধন করল। তারা মাঝে মাঝে টেস্ট করে ছাত্র জনতা বাংলাদেশের মানুষ জুলাইকে ধারণ করে কি-না, জুলাইকে তারা মনে রাখছে কি-না? তারা মনে করে জুলাইকে ভুলিয়ে দিতে পারলে সামনে আরেকটা ফ্যাসিজম কায়েম করা যাবে। আমাদের সামনেই পুলিশ আবু সাঈদকে গুলি করে হত্যা করেছিল। শেখ হাসিনা আমলের কায়দায় চট্টগ্রামে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। যারা ফ্যাসিজমের উত্তরসূরী তারা ধীরে ধীরে জুলাইকে মুছে দিতে চাচ্ছে। জুলাইকে মুছে দিতে পারলেই ক্ষমতা শক্তিশালী হবে এবং দীর্ঘায়িত হবে। আমরা বলে দিতে চাই, জুলাই কোনো রাজনৈতিক দলকে ধারণ করতে হবে না, এদেশের ছাত্র জনতারা জুলাই অভ্যুত্থান করেছে এদেশের ছাত্র-জনতা জুলাইকে ধারণ করবে।”

আরও পড়ুনঃ

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

সাবেক সমন্বয়ক ও বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের ভিপি প্রার্থী আশিকুর রহমান বলেন, “আমরা দেখেছি জুলাইয়ের সময়ে গ্রাফিতি করতে আমাদেরকে কিভাবে বাধা দেওয়া হয়েছে। এই জুলাইয়ের মাধ্যমে আমাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের জুলাই গ্রাফিতি আঁকতে যাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে রং কেড়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এটাও দেখেছি পুলিশ কর্তৃক নারী শিক্ষার্থীদের কীভাবে হেনস্তা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানায়।”

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে iNews Zoombangla অনুসরণ করুন

আপনার Google নিউজ ফিডে iNews Zoombangla থেকে আরও আপডেট পেতে Google ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পে ট্যাপ করুন।


গুগলে iNews Zoombangla অনুসরণ করুন

Scroll to Top