সত্যিই কি গোপনে বিয়ে সারলেন বলিউড কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত? শুক্রবার সকালে অভিনেত্রী ও মান্ডির সাংসদের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কঙ্গনার সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র। তার পরেই দ্রুত ছড়ায় জল্পনা।
এবার এ নিয়ে মুখ খুললেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গলায় মঙ্গলসূত্র পরা সেই ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, “প্রতিদিন আমি শহরের এদিক-ওদিক শুটিং করছি। নির্দিষ্ট চরিত্রের সাজ সজ্জাসহ কেউ একজন এই ছবি তুলেছেন। আর তার পর থেকে আমার কাছে পর পর ফোন আসছে।”
বিয়ের গুঞ্জন উ়়ড়িয়ে দিয়ে কঙ্গনা সেই পোস্টে আরও লেখেন, “বিবাহিত মহিলার সাজ নিয়ে এত কিসের বাড়াবাড়ি? অভিনেতারা তো সব রকম চরিত্রেই কাজ করেন।”
তবে সব শেষে কঙ্গনা তার অনুরাগীদের আশ্বস্ত করে বলেছেন, “আমি গোপনে বিয়ে করব না, প্রতিজ্ঞা করছি।” ইন্ডিয়ান এক্সপ্রেস





