গাজায় তিন দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল: জাতিসংঘ

গাজায় তিন দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল: জাতিসংঘ

দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহামেদ এলমাসরি মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ইসরায়েলকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন।

গাজার বাসিন্দাদের মধ্যে যারা অগণিত সমস্যায় ভুগছেন তাদের কী হবে? অনেক মানুষ সত্যিকার অর্থে ক্ষুধায় মারা যাচ্ছেন। তাহলে কেনো বড় পরিসরে আরও স্থায়ী যুদ্ধবিরতি নয়? এমন প্রশ্নের জবাবে এলমাসরি বলেন, এই প্রশ্নের উত্তর একেবারেই স্পষ্ট। কারণ ইসরায়েল যুদ্ধবিরতি চায় না। তারা এটি স্পষ্ট করেছে যে, তারা গাজায় কম-বেশি অনির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধ জারি রাখতে চায়।

টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতিসংঘের ২ হাজার বেশি কর্মী প্রস্তুত আছে। জাতিসংঘের কর্মকর্তারা বলেন, তাঁদের ইসরায়েলি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে, তিন দিনের মধ্যে টিকাদান কর্মসূচি শেষ করা সম্ভব না হলে তাঁদের অতিরিক্ত সময় দেওয়া হবে।

Scroll to Top