গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ নভেম্বর)  ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি। যদি পরিবর্তন মন থেকে না চাই তবে সংস্কার করা সম্ভব নয়।

তিনি বলেন, বিএনপির ৩১ দফায় বলেছি, স্বাধীন গণমাধ্যম দেখতে চাই। দুঃখের বিষয় গণমাধ্যম সংস্কার কমিশন তৈরি হলেও রিপোর্ট নিয়ে কোন আলোচনা হয়নি। গত ১৫ বছরে নিজেরাই উদ্যোগী হয়ে পকেটে ঢুকে গেছে গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকদেরও এদিকে খেয়াল রাখতে হবে।

যদি সরকার গঠন করতে পারি তবে স্বাধীন গণমাধ্যম সংস্কার করব বলেও মন্তব্য করেন তিনি।

 

Scroll to Top