খেলোয়াড়েরা প্রত্যাবর্তনের যে গল্প লিখেছে তাতে খুশি: কোম্পানি | চ্যানেল আই অনলাইন

খেলোয়াড়েরা প্রত্যাবর্তনের যে গল্প লিখেছে তাতে খুশি: কোম্পানি | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের সেমিফাইনালে হয়তো একমাত্র ব্যক্তি হিসেবে ম্যাচ উপভোগ করতে পারেননি বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। কারণ এক ম্যাচ নিষিদ্ধ থাকায় ডাগআউটে থাকতে পারেননি এ বেলজিয়ান কোচ। তবে তার খেলোয়াড়েরা যেভাবে খেলেছে এবং প্রত্যাবর্তনের গল্প লিখেছে তাতে খুশি হয়েছেন তিনি।

ম্যাচের সময় মিডিয়া সিটে বসে খেলা দেখছিলেন কোম্পানি। ডাগআউটে না থেকে দূরে বসে ম্যাচ দেখার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা আসলেই মজার কোনো ব্যাপার না। যদি এমন ব্যাপার আর কখনও না ঘটে, আমি খুশি হব।’

‘৮০ মিটার দূরে বসে আমি সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু আমার খেলোয়াড়দের প্রশংসা করতেই হবে যেভাবে তারা ম্যাচে ফিরে এসেছিল।’

প্রথমার্ধে বায়ার্নের হয়ে গোল করেছিলেন হ্যারি কেন ও মাইকেল ওলিসে। স্বাগতিকদের হয়ে গোল করেন কাভিচা ভারাসকেলিয়া, নেভেস ও উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধে ভারাসকেলিয়া ও দেম্বেলের গোলে পিএসজি ব্যবধান দ্বিগুন করেন। উপামেকানোর হেডে ব্যবধান কমে আসার পর লুইস দিয়াজের অসাধারণ গোল দ্বিতীয় লেগের আগে বায়ার্নকে এক গোলের ব্যবধানে নিয়ে আসে।

Scroll to Top