‎কোচ-অধিনায়ক ছাড়াই অনূর্ধ্ব-২০ দলের সংবাদ সম্মেলন

গত ১৯ আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে জড়ান জেরার্ড জোন্স। পরে জোন্স নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। ঘটনাটি তদন্ত করছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারেন জোন্স, আতিকুর দুজনই।

‎‎জোন্স অবশ্য সম্প্রতি আরেকটি বিতর্কেও জড়িয়েছেন। গত ১০ আগস্ট বেতন পাননি বলে ফেসবুকে পোস্ট করেন, নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন।

৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশের গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও আছে ভারত ও সিরিয়া। এই টুর্নামেন্টে অংশ নিতে আজ রাতেই দেশ ছাড়ার কথা অনূর্ধ্ব-২০ দলের।

Scroll to Top