
অস্ট্রেলিয়ায় দুর্দান্ত একটি সিরিজ খেলে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ডে গেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার সঙ্গে আরেক পেসার খালেদ আহমেদ গেলেও একাদশে জায়গা হয়নি তার। কেন্ট ক্রিকেট ক্লাবের হয়ে উস্টারশায়ারের কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে অসাধারণ বল করেছেন হাসান।
উস্টারশায়ারের বিপক্ষে ব্যাটে নেমে হাসানের কেন্ট প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয়। ব্যাটিংয়ে নেমে হাসানের বোলিং তোপে উস্টারশায়ার ২১৭ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে হাসান বল করেছেন ১৮ ওভার, মেডেন দিয়েছেন পাঁচটি এবং ৫২ রানে নিয়েছেন ৪টি উইকেট। ইনিংসে হাসানই সর্বোচ্চ উইকেট শিকারী।
কেন্টের হয়ে প্রথম দিনেই পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন হাসান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে জ্যাক লিব্বির স্টাম্প উড়িয়ে দেন তিনি। পরের বলেই রেহান এডভালথকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান। টানা দুই বলে দুই উইকেট নিয়ে উস্টারশায়ারের ওপেনিং জুটি ভেঙে দেন বাংলাদেশের পেসার।
হাসানের কেন্ট প্রথম ইনিংসে লিড ২১ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে কেন্ট। দ্বিতীয় দিন শেষে ১১৯ রানের লিড দিয়েছে দলটি। প্রথম ইনিংসে হাসানের অবদান ছিল ৬ বল খেলে ৪ রান।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…