কেএমপির নতুন কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমানের নিয়োগ – DesheBideshe

কেএমপির নতুন কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমানের নিয়োগ – DesheBideshe


কেএমপির নতুন কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমানের নিয়োগ – DesheBideshe

খুলনা, ২৯ জুলাই – খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এপিবিএন এর ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে বদলি করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এর আগে গত ২১ জুলাই কেএমপির তৎকালীন কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছিল। মো. সাজ্জাদুর রহমান তার স্থলাভিষিক্ত হলেন।

এস এম/ ২৯ জুলাই ২০২৬



Scroll to Top