আমন মৌসুমে ধান-চালের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হলেও, খুশি নন মিল মালিক ও কৃষক। দর বাড়লেও লোকসানের কথা বলছেন মিল মালিকরা। আর কৃষক বলছেন, খোলা বাজারে ধানের দাম বেশি। জেলায় গুদামে জায়গা সংকট থাকায় সংগ্রহ অভিযান বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।