কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান | চ্যানেল আই অনলাইন

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান | চ্যানেল আই অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে নকআউটের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে আছে জাপান। ম্যাচে হাইড্রেশন বিরতির পাঁচ মিনিট পর গোল করে জাপান। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এশিয়ার দলটি। 

ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণ আসে ব্রাজিলের থেকে, প্রথম আক্রমণটি করেন ব্রুনো গুইমারায়েস। এরপর তৃতীয় ও দশম মিনিটে আবারও ওই গুইমারায়েস আক্রমণ করলেও জাপানের গোলকিপার জিওন সুজুকি। ১২ মিনিটে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন কাইশু সানো।

২৯ মিনিটে কাঙ্খিত মুহূর্ত আসে জাপানের। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে যান মিডফিল্ডার কাইশু সানো। ডি বক্সে ঠিক আগে জোরালো শট নেন এ মিডফিল্ডার। ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকারের ডানপাশ দিয়ে বল জড়ায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় এশিয়ার দলটি।

গোল হজমের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান। গোল হজম করে কিছুটা চাপে পড়া ব্রাজিলের জালে কয়েকবার বল জড়ানোর সম্ভাবনা তৈরি করে জাপান। তবে প্রথমার্ধের পুরোটা সময়ে ৬০ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্রাজিল।

বল বেশি সময় দখলে রাখলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরে ওই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

Scroll to Top