কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু | চ্যানেল আই অনলাইন

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের আগে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া প্রতিজ্ঞা করেছিলেন, ট্রফি জিতলে কোচ লুইস ডে লা ফুয়েন্তের মুখের ছবি ট্যাটু করবেন, এবং সব জেতার খুশি নিয়ে অবসরে যাবেন। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর তার প্রতিজ্ঞা রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল। জানা গেছে কোচ, ফুয়েন্তের মুখের ট্যাটু করে ফেলেছেন। তবে অবসর বিষয়ক কোন কথাই আর শোনা যাচ্ছে না তার থেকে। 

ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তের মুখের ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই ছবিতে ফুয়েন্তে কুকুয়েরার প্রতিজ্ঞা রাখার ব্যাপারেও কথা বলেছেন। ‘আমি তাকে বলেছিলাম সে একটা পাগল। কিন্তু কুকুয়েরা এক কথার মানুষ।’

কোথায় ট্যাটু করতে হবে বুঝতে না পারা কুকুরেয়া লিখেছিলেন, ‘এখনও জানি না কোথায় ট্যাটু করাব। আমাকে আরেকটু ভাবতে হবে কোথায় ট্যাটু করাতে যাচ্ছি। মানুষ আমাকে জিজ্ঞেস করবে, তাই এটা যে একদম চোখের সামনেই থাকতে হবে এমন কোন কথা নেই। আমার মনে হয় আমাদের সামনে এখন দীর্ঘ পথ পড়ে আছে। আশা করি তারা আমাকে নানা ধারণা দেবে। আমি সেগুলো নিয়ে ভাববো এবং তারপর আমাকে কাজটা করতে হবে।’

Scroll to Top