ওপেকের সদস্যপদ ছাড়ার সিদ্ধান্তে আমিরাতকে ট্রাম্পের অভিনন্দন – DesheBideshe

ওপেকের সদস্যপদ ছাড়ার সিদ্ধান্তে আমিরাতকে ট্রাম্পের অভিনন্দন – DesheBideshe


ওপেকের সদস্যপদ ছাড়ার সিদ্ধান্তে আমিরাতকে ট্রাম্পের অভিনন্দন – DesheBideshe

ওয়াশিংটন, ৩০ এপ্রিল – সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ত্যাগ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন যে এর ফলে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প তার এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি মনে করেন ইরান সংকটের কারণে জ্বালানি বাজারে যে অস্থিতিশীলতা বিরাজ করছে আমিরাতের এই সিদ্ধান্তের ফলে তা অনেকটাই প্রশমিত হবে।

ট্রাম্প আরও আশাবাদ ব্যক্ত করেন যে এই পদক্ষেপের কারণে পেট্রল ও জ্বালানি তেলের মূল্য হ্রাস পাবে। এর ফলে ভোক্তা পর্যায়ে বিভিন্ন পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আসবে বলেও তিনি মন্তব্য করেন। সামগ্রিকভাবে জ্বালানি খাতের ভবিষ্যতের জন্য একে একটি ভালো উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন তিনি।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬



Scroll to Top